দু’ হাজার পঁচিশ সালের( Alipurduar) মধ্যে টিবি বা যক্ষ্মা রোগ নির্মূল করে যক্ষ্মা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ম্যাজিকের মাধ্যমে টিবি বা যক্ষ্মা রোগ বিষয়ক সচেতনতা প্রচার শুরু করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। মমঙ্গলবার দুপুরে আলিপুরদুয়ার জেলার বারোবিশা চৌমাথায় স্বাস্থ্য দপ্তরের পক্ষে ম্যাজিক দেখিয়ে এই রোগ সম্পর্কে সচেতনতা প্রচার করলো কলকাতা থেকে আগত একটি ম্যাজিক ট্রুপ।
যক্ষ্মা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ম্যাজিকে
ট্রুপের প্রধান বাপ্পা সাধু জানান ( Alipurduar) তারা স্বাস্থ্য দপ্তরের হয়ে চলতি মাসের এগারো তারিখ থেকে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় যক্ষ্মা রোগ প্রতিরোধে সচেতনতার প্রচার করে চলেছেন। প্রতিদিন তারা পাঁচটি জায়গায় প্রচার করছেন। তিনি আরও জানান রাজ্য জুড়ে এই সচেতনতা প্রচার চলছে। ম্যজিক দেখিয়ে তারা প্রচার করছেন টিবি বা যক্ষ্মা রোগ যেমন বংশগত নয় তেমনি কোনো পাপের ফল নয়। নিয়মিত ওষুধ সেবন ও পুষ্টিকর খাবার খেলে টিবি রোগী সম্পুর্ন সুস্থ হয়ে ওঠেন।
টিবি রোগীকে মাসিক পাঁচশত টাকা সরকারি পুষ্টিভাতা
পুষ্টিকর খাবার এর জন্য প্রতিটি টিবি রোগীকে মাসিক পাঁচশত টাকা সরকারি পুষ্টিভাতা সরাসরি রোগীর একাউন্টে জমা করা হয়। রোগ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য যেখানে সেখানে থুতু বা কফ ফেলা যাবেনা, ভীড়ের মাঝে কাশি বা হাঁচি দেবার সময় মুখে বা নাকে রুমাল চাপা দিতে হবে, নিয়মিত মাস্ক বয়বহার করতে হবে। চব্বিশে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবসে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর দপ্তরে অনুষ্ঠান এর মাধ্যমে এই প্রচার অভিযান শেষ হবে বলে জানান বাপ্পা সাধু।
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla