এই যুগ সংবাদপত্রের (SFI) ক্যামেরা যখন পৌঁছালো তখন স্লোগান চলছে সুদীপ্ত – লাখো লাখো যৌবন চিৎকার করছে ইয়েস প্রেজেন্ট । বামেদের ছাত্র সমাবেশ কলকাতার মৌলালীতে।(SFI) রাজ্য এসএফআই দপ্তরের সামনে সকাল থেকে ছিল সাজো সাজো রব। বিরোধী রাজ্য রাজনীতিতে তাৎপর্যপূর্ণভাবে বামেদের আসন শূন্য আর সেই তাদের ছাত্র সংগঠনের সমাবেশে নজর ছিল রাজ্যবাসী র । (SFI) সাম্প্রতিক রাজ্য রাজনীতিতে লাগাতার রাজ্য সরকারের শাসক দল টিএমসি র দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করছে সিপিএমের ছাত্র সংগঠনটি।যা যথেষ্ট চাপে রেখেছে এই রাজ্যের শাসক দল কে ।
মূলত রাজ্যের তরুণ প্রজন্ম বামপন্থার প্রতি আগ্রহী হচ্ছে (SFI) এই ছবি স্পষ্ট তো ভেসে ওঠে সাম্প্রতিককালে এসএফআই র বিভিন্ন আন্দোলন, মিটিং, মিছিলে ছাত্র সমাজের ভিড় দেখেই। এর উপর মেঘ না চাইতে জল হয়ে সংগঠন টির সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে ৮ লক্ষ ছাড়িয়েছে।
এমত অবস্থায় মৌলালীতে তাদের ছাত্রসমাবেশ ছিল বেশ প্রাসঙ্গিক । এদিন সমাবেশ ছিল ছাত্রনেতা সুদীপ্ত গুপ্ত হত্যার দশ বছর উপলক্ষে। রাজ্যে ২০১৩ সালে কলেজ গুলোতে বন্ধ হয়ে যাওয়া গণতান্ত্রিক ছাত্র নির্বাচনের দাবিতে আইন অমান্য করতে গিয়ে পুলিশের প্রিজন ভ্যানে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার পথে পুলিশের দায়িত্বঙ্গানহীন তার জন্য মৃত্যু হয় সুদীপ্তের । পরে অবশ্য পুলিশ নিজেদের দায় অস্বীকার করে ।
এদিনের মৌলালী র সমাবেশ থেকে আওয়াজ ওঠে কেন্দ্রে আর এস এস , বিজেপি র বিভাজনের রাজনীতি ও রাজ্যে চোরেদের বিরুদ্ধে একসাথে লড়াই এর । সমাবেশের মূল বক্তা তথা গণআন্দোলন ও ছাত্র আন্দোলনের প্রাক্তন মোহাম্মদ সেলিম বলেন – নতুন প্রজন্ম একমাত্র পারে রাজ্যকে দুষ্কৃতী , দুর্নীতি, চোরদের থেকে মুক্ত করতে। গণতন্ত্র পুনরুদ্ধার করতে। বিভাজনের রাজনীতি রুখতে।
এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, এসএফআই রাজ্য নেতৃত্ব সহ বামপন্থী মনস্ক আরো কিছু ছাত্র সংগঠনের নেতৃত্ব। এই দিনের সমাবেশে ছাত্রছাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতন ।
সমাবেশের প্রথম দিকে পুলিশ প্রশাসন এ জিসি বোস রোডে একটি সংকীর্ণ নির্দিষ্ট জায়গা পর্যন্ত ব্যারিকেড করে রাখে সীমিত জমায়েত হবে এই ভেবে । কিন্তু সমাবেশ শুরু হয়ে যাওয়ার পর মল্লিক বাজার গামী লেন দিয়ে একের পর এক মিছিল এসে পৌঁছায় সমাবেশে। কার্যত স্তব্ধ হয়ে যায় এজিসি বোস রোড। ব্যারিকেড সরিয়ে নিতে বাধ্য হয় পুলিশ । সময় যত বেড়েছে পাল্লা দিয়ে ভির তত বেড়েছে সমাবেশে।
রাজ্যে ফের বামপন্থার বৃক্ষ লালন পালন করছে কি নতুন প্রজন্ম ? এ দিনের যৌবনের ভিড় কিন্তু সেই দাবিতেই প্রাসঙ্গিক গড়ে তুলছে ।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper