পাচারের (Jalpaiguri) আগেই রবিবার রাতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের অভিযানে উদ্ধার হলো ছাব্বিশটি গরু। এদিন গোপন সুত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি বাইপাস টোল গেট এলাকায় অভিযান চালিয়ে একটি কনটেনার থেকে গরুগুলি উদ্ধার করে। গরুগুলিকে ঘোষপুকুরের দিক থেকে জলপাইগুড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের অনুমান গরুগুলি অসম হয়ে বাংলাদেশে পাচারের ছক কষেছিলো পাচারকারীরা। কনটেনার এর চালককে গ্রেপ্তার করা হয়েছে৷ চালকের নাম নিজামুদ্দিন, সে বিহারের বাসিন্দা।তার বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে সোমবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Jalpaiguri: পাচারের পথে উদ্ধার ছাব্বিশটি গরু গ্রেপ্তার এক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla