অক্টোবর মাসের নয় তারিখ রাতে আগুনে (Darjeeling) পুড়ে ছাই হয়েছিলো দার্জিলিং এর সিংতাম চা বাগানের সহকারী ম্যানেজারের বাংলো, তার ঠিক এগারো দিন পর (Darjeeling)পুড়ে ছাই হয়ে যায় এই চা বাগানের ম্যানেজারের বাংলো। জানা গেছে ম্যানেজারের বাংলোটি একশ চার বছরের পুরনো। কয়েকদিনের ব্যবধানে একই চা বাগানের দুটি বাংলো পুড়ে যাবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অনেকেই বলছেন ঘটনা দুটি কখনোই সম্পর্কহীন নয়। অনেকে বোনাস অসন্তোষ কেও এই অগ্নিকান্ডের কারন হিসাবে মনে করছেন। কারন পুজো বোনাস না দিয়ে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে বাগান বন্ধ করে চলে যান বাগান কর্তৃপক্ষ। বাংলোটি পুড়ে যাওয়ায় ধ্বংস হয়ে গেলো ব্রিটিশ আমলের ইতিহাস। দার্জিলিং সদর থেকে সিংমারি হয়ে প্রায় ছয় কিলোমিটার নীচে ব্রিটিশ আমলে গড়ে ওঠা এই বাগানে সাড়ে তিনশোর বেশি শ্রমিক রয়েছেন।বাগানটি বিগত কয়েকবছর ধরে লোকসানে চলছে। এবছর ষোলো শতাংশ হারে বোনাস দেবার জন্য রাজ্য সরকার ঘোষণা করে। সিংতাম চা বাগান কর্তৃপক্ষ বোনাস না দিয়ে বাগান বন্ধ করে চলে যান। একারনে শ্রমিকরা বোনাস পাননি। বোনাস না পেয়ে শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে অসন্তোষ। আগুনের খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে যায় কিন্তু ততক্ষণে পুড়ে ছাই শতাব্দী প্রাচীন বাংলো। আগুনের কারন সম্পর্কে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।
Darjeeling: পুড়ে ছাই শতাধিক বছরের ঐতিহাসিক বাংলো
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, দার্জিলিং
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper