সোমবার সন্ধ্যা ৬ টা নাগাদ শোভাগঞ্জ (Alipurduar) এলাকায় গোপন সূত্রের (Alipurduar) খবর পেয়ে অভিযান চালায় আলিপুরদুয়ার থানার এন্টি ক্রাইম টিম। জানাগেছে এদিন নিউ শোভাগঞ্জ বাঁশবাগান এলাকা থেকে বাইকে করে ২ যুবক চেকোর দিকে যাচ্ছিল। সেই সময় ওই বাইকটিকে পিছু ধাওয়া করে পুলিশ। পুলিশ বাইকটিকে আটকানোর চেষ্টা করে। অভিযুক্তরা পালানোর সময় পেছন থেকে একজন অভিযুক্ত বাইক থেকে পড়ে যায়। চালক বাইক নিয়ে চম্পট দেয়। সেইসময় চালনির পাক এলাকার বাসিন্দা বিপুল দেবনাথ ওরফে লাদেন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তর কাছ থেকে ১১৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা। আগামীকাল অভিযুক্তকে আদালতে পেশ করতে চলেছে আলিপুরদুয়ার থানার পুলিশ। ঘটনায় অপর অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে আলিপুরদুয়ার থানার এন্টি ক্রাইম টিম।
Alipurduar: শোভাগঞ্জ এলাকা থেকে ব্রাউন সুগার সহ গ্রেফতার অভিযুক্ত
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla