এক নাবালিকাকে ধর্ষনের (Siliguri) চেষ্টার অভিযোগ উঠলো মেয়েটির দূর সম্পর্কিত মামার বিরুদ্ধে, ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়। জানা গেছে অভিযুক্ত ব্যক্তি বুধবার সন্ধ্যায় তার দূর সম্পর্কিত দিদির বাড়ি আসে। বাড়িতে আসার কিছুক্ষন পর ঐ ব্যক্তি তার নাবালিকা ভাগনীকে নিয়ে মাংস কিনতে দোকানে যায়। কিছুক্ষন পর নাবালিকার মায়ের কাছে ফোন আসে অভিযুক্ত ব্যক্তি কাছের একটি পার্কে গিয়ে মেয়েটিকে ধর্ষনের চেষ্টা করছিলো। ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা, তারা অভিযুক্তকে ধরে গণধোলাই দেন। তারপর তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে ধরে নিয়ে যান। নাবালিকার মা অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন। অভিযুক্তকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।
Siliguri: নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ মামার বিরুদ্ধে ,চাঞ্চল্য এলাকায়
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla