রবিবার , এপ্রিল 19 2026
Breaking News

Howrah: হাওড়ার শলপে‌ ৩ মাসের নাতিকে খুনের অভিযোগ ঠাকুমার বিরুদ্ধে

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া

Howrah: হাওড়ার শলপে‌ ৩ মাসের নাতিকে খুনের অভিযোগ ঠাকুমার বিরুদ্ধেতিন মাসের নাতিকে (Howrah) পুকুরে ছুড়ে ফেলে খুনের অভিযোগ উঠল শিশুর ঠাকুমার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে হাওড়ার ডোমজুড়ের শলপ পীরডাঙা এলাকায়। ভোর বেলায় মা শৌচাগার গেলে শিশুর পাশে শুয়ে ছিলেন ঠাকুমা । শৌচাগার থেকে ফিরে শিশুটিকে বিছানায় না দেখতে পেয়ে চিৎকার শুরু করে দেন শিশুর মা । চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। শিশুটির খোঁজে প্রতিবেশীরা চার পাশে খোঁজা খুঁজি শুরু করেন । প্রায় ঘণ্টা দেড়েক পর শিশুটিকে মৃত অবস্থায় বাড়ির সামনের পুকুরে।ইতিমধ্যেই অভিযুক্ত মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মহিলার নাম সারথি বন্দ্যোপাধ্যায় ,বয়স ৬০। অভিযুক্ত মহিলা সারথির বন্দ্যোপাধ্যায়ের ছেলে ডোমজুড়ের একটি কারখানায় কাজ করেন। সোমবার তার ছেলে নাইট ডিউটিতে ছিলেন। বাড়িতে অভিযুক্ত সারথি বন্দ্যোপাধ্যায় তার বৌমা ও নাতির সঙ্গে একই ঘরে ঘুমোচ্ছিলেন। ভোর বেলায় বৌমা বাথরুমে গেলে অভিযুক্ত সারথি বন্দ্যোপাধ্যায় শিশুটির দেখছিল । সেই সময়েই ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে যায় বলে অনুমান পুলিশের ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।