সোমবার হাওড়ার (Howrah)উলুবেড়িয়ার বহিরা গ্রামে পুকুরে পুলকার উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় ৩ পড়ুয়ার মৃত্যুর ঘটনায় এবার পুলকার নিরাপত্তায় পদক্ষেপ গ্রহণ প্রশাসনের ।বুধবার উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরে মহকুমা শাসক মানস কুমার মণ্ডল বেসরকারি একাধিক স্কুলের কর্তৃপক্ষ দের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন। বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিতে যে পুলকারে করে পড়ুয়া যাতায়াত করে, সেই সব গাড়ি গুলোর সমস্ত তথ্য মহকুমা প্রশাসনকে জানাতে হবে। কয়েকটি নির্দিষ্ট নিয়ম আছে সেগুলো মানতে হবে , নিয়মাবলী গুলো হল – পুলকার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে , গাড়িগুলি ব্যক্তিগত না বাণিজ্যিক রেজিস্ট্রেশনে রয়েছে তার তথ্য, গাড়ির মালিকের ফোন নম্বর , চালকের নাম ও লাইসেন্সের তথ্য ,পুলকারের যদি হেল্পার থাকে তাঁর তথ্যও প্রশাসনকে জানাতে হবে। প্রত্যেককে ফর্ম দেওয়া হয়। সেটা ফিলআপ করে স্কুলগুলি স্থানীয় প্রশাসনকে জমা দেবে।
Howrah: উলুবেড়িয়ায় পুলকার নিরাপত্তায় বৈঠকে মহকুমা শাসক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper