ময়নাগুড়ি ব্লকের (Jalpaiguri) লক্ষ্মীর হাট এলাকায় সোমবার রাত প্রায় আটটা নাগাদ ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। এই ঘটনায় বেশ কয়েকজন ব্যক্তি আহত হন, যার মধ্যে ৫ থেকে ৬ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় একটি ছোট চারচাকা গাড়ি ময়নাগুড়ির দিক থেকে অত্যন্ত দ্রুত গতিতে এসে লক্ষ্মীর হাট বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কয়েকটি টোটোকে ধাক্কা মারে। সেই সঙ্গে বাজার করতে আসা কয়েকজন পথচারীকেও গাড়িটি ধাক্কা দেয়। আচমকা এই ঘটনায় বাজার এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫ থেকে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এছাড়াও দুর্ঘটনায় রাস্তার পাশে থাকা একটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ ঘাতক চারচাকা গাড়ি ও চালককে আটক করে থানায় নিয়ে যায়। । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।এই দুর্ঘটনার জেরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে ওই এলাকায় পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণ, স্পিড ব্রেকার ও বেরিকেড বসানোর দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
Jalpaiguri: ময়নাগুড়ির লক্ষ্মীর হাটে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত বেশ কয়েকজন
রিপোর্ট : সুস্মিতা রায় , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla