বাংলার বাড়ি প্রকল্পের (CoochBehar) ব্যানার দ্বারা একটি সুসজ্জিত ট্যাবলোর শুভ সূচনা হলো কোচবিহারে জেলা শাসকের দপ্তরে। মঙ্গলবার পতাকা দেখিয়ে এই ট্যাবলোর শুভ সূচনা করেন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন ও কোচবিহারের জেলাশাসক রাজু মিশ্র। সভাধিপতি সুমিতা বর্মন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে বাংলার বাড়ি দিচ্ছেন তার প্রচারের জন্য মঙ্গলবার একটি সুসজ্জিত ট্যাবলোর সূচনা করা হয়। ট্যাবলোটি জেলার বারোটি ব্লক,প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও প্রতিটি পৌরসভা এলাকায় যাবে ও বাংলার বাড়ি প্রকল্পের প্রচার করবে।
CoochBehar: বাংলার বাড়ি প্রকল্পের ট্যাবলোর সূচনা হলো জেলা শাসকের দপ্তরে
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla