রবিবার , ফেব্রুয়ারি 22 2026
Breaking News

CoochBehar: কোচবিহার শহরে রাজ আমলের দীঘিগুলি সংস্কারে উদ্যোগী হলো পৌরসভা

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: কোচবিহার শহরে রাজ আমলের দীঘিগুলি সংস্কারে উদ্যোগী হলো পৌরসভা রাজার শহর (CoochBehar) কোচবিহারের আরেকটি নাম দীঘির শহর। রাজাদের আমলে প্রচুর দীঘি খনন করা হয় কোচবিহার শহরে। বর্তমানে সেই অধিকাংশ দীঘিগুলি পরিচ্ছন্নতা ও সংস্কারের অভাবে মজে যেতে বসেছে। কোচবিহার পৌরসভা এই দীঘিগুলি সংস্কারে উদ্যোগী হয়েছে। শনিবার থেকে শুরু হয়েছে এই দীঘি সংস্কারের কাজ। শনিবার ভবানীগঞ্জ বাজারের উত্তর দিকে অবস্থিত কাইয়া দীঘি সংস্কারের কাজ শুরু হয়। সংস্কারের কাজ পরিদর্শন করেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান দিলীপ সাহা ও কাউন্সিলর অভিজিত দে ভৌমিক। চেয়ারম্যান দিলীপ সাহা জানান পর্যায়ক্রমে শহরের সবকটি দীঘি সংস্কার করা হবে। পৌর নাগরিকরা দীর্ঘদিন ধরেই দাবি জানাচ্ছিলেন দীঘিগুলি সংস্কারের জন্য। তাদের দাবিকে মান্যতা দিয়ে এই সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশী পৌর নাগরিকগন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।