বৃহস্পতিবার , মার্চ 12 2026
Breaking News

Mamata Banerjee: তেল কোম্পানীগুলির প্রতিনিধিদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

Mamata Banerjee: তেল কোম্পানীগুলির প্রতিনিধিদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির (Mamata Banerjee) কারনে সারা দেশের সাথে পশ্চিমবঙ্গেও দেখা দিয়েছে রান্নার গ্যাস সহ জ্বালানী গ্যাস সরবরাহে সঙ্কট। এই অবস্থায় বুধবার কলকাতায় তেল কোম্পানিগুলির প্রতিনিধিদের সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যুদ্ধের জন্য রান্নার গ্যাসের সরবরাহ ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে কোম্পানি গুলিকে রেশনিং ব্যবস্থার উপর জোর দিতে বলা হয়েছে। তিনি জানান সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই রেশনিং ব্যবস্থার উপর জোর দিতে হবে। উদাহরণ হিসেবে তিনি বলেন।যেমন কোনো ব্যক্তির যদি চারটি সিলিন্ডার লাগে সেখানে তাকে দুটি সিলিন্ডার দিয়ে অন্যদের চাহিদা মেটাতে হবে। এই প্রসঙ্গে তিন আরও বলেন যুদ্ধের কারনে গ্যাস গ্রাহকদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে, তারা ভাবছেন গ্যাস সিলিন্ডার না পেলে রান্নাবান্না বন্ধ হয়ে যাবে। এই আতঙ্কের কারনে গ্যাস সিলিন্ডার এর চাহিদা হঠাৎ করে বেড়ে গিয়েছে। পাশাপাশি তেল কোম্পানি গুলির সার্ভার খারাপ থাকায় এই আতঙ্ক আরও পেয়ে বসেছে। তাদের ধারনা গ্যাস সিলিন্ডার সরবরাহ করা যাবেনা ভেবেই সার্ভার বন্ধ করে রেখেছে কোম্পানিগুলো। মুখ্যমন্ত্রী তেল কোম্পানীর প্রতিনিধিদের বলেন হাসপাতাল, হোটেল রেস্তোরা,মিড ডে মিল ও আই সি ডি এস সেন্টার গুলি সহ গুরুত্বপূর্ণ স্থান গুলিতে সিলিন্ডার সরবরাহ ঠিক রাখতে হবে। গ্যাস ডিলারদের উপর নজরদারির জন্য স্পেশাল নজরদারি টিম গঠন করা হবে। অটো ভাড়া এখনি বাড়ানোর প্রশ্ন নেই কারন পেট্রোল বা ডিজেলের ঘাটতি নেই। সমস্যা সি এন জি চালিত অটোর ক্ষেত্রে। সি এন জি।চালিত অটো গুলি যাতে প্রয়োজনীয় জ্বালানী পায় তার জন্য তেল কোম্পানীর প্রতিনিধিদের ব্যবস্থা করতে বলা হয়েছে। বর্তমান পরিস্থিতিতির মোকাবিলায় রাজ্য সরকার একজন নোডাল অফিসার নিযুক্ত করবে যার কাজ হবে তেল কোম্পানি গুলির সাথে সংযোগ রক্ষা করা ও পরিস্থিতির উপর নজর রাখা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী রাজ্যের জেলাশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন আধিকারিকদের সাথে ভার্চুয়াল বৈঠক করবেন তেল ও জ্বালানী সঙ্কট মোকাবিলায় কি পদক্ষেপ গ্রহন করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য।।পাশাপাশি গ্যাস সিলিন্ডার নিয়ে অযথা আতঙ্কিত না হতে সচেতনতামূলক প্রচার চালানো হবে রাজ্যজুড়ে বলেও জানান মুখ্যমন্ত্রী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।