শুক্রবার , মার্চ 20 2026
Breaking News

Mamata Banerjee: নির্বাচনী ইস্তেহারে দশটি প্রতিজ্ঞার কথা বললেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

Mamata Banerjee: নির্বাচনী ইস্তেহারে দশটি প্রতিজ্ঞার কথা বললেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়কলকাতার (Mamata Banerjee )তৃণমূল ভবনে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রকাশিত ইস্তেহারে বাংলার উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় দশটি প্রতিজ্ঞার কথা বলেন। তার আগে তিনি কেন্দ্রের মোদি সরকারের কঠোর সমালোচনা করে মোদি সরকারকে স্বৈরাচারী বলে আখ্যায়িত করেন। বাংলা ও বাংগালী বিরোধী এই সরকার চাইছে যেন তেন প্রকারে বাংলার ক্ষমতা দখল করতে। কিন্তু বাংলার মানুষ তা হতে দেবেনা। তিনি বাংলার উন্নয়নের লক্ষ্যে ইস্তেহারে দশটি প্রতিজ্ঞার কথা বলেন। বাংলার মা বোনেদের স্বনির্ভর করার লক্ষ্যে লক্ষীর ভান্ডারের বরাদ্দ বাড়ানো হয়েছে ও আজীবন মায়েরা এই টাকা পেয়ে যাবেন। তরুন প্রজন্মের ভবিষ্যৎ এর জন্য যুব সাথী প্রকল্পে বেকার যুবক যুবতীদের মাসিক পনেরোশ করে টাকা দেওয়া অব্যাহত থাকবে। কৃষি আমাদের গর্ব,ভূমিহীন কৃষকদের জন্য ত্রিশ হাজার কোটি টাকার এক বিশেষ বাজেট করে কৃষি ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন ঘটানো হবে। বাংলার প্রতিটি পরিবারের মাথার ওপর পাকা ছাদ ও প্রতিটি ঘরে পানীয় জল পৌছে দেবার জন্য তিনি বদ্ধপরিকর।প্রতিটি পরিবারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবার লক্ষ্যে চালু করা হবে দুয়ারে চিকিৎসা শিবির।রাজ্যের সমস্ত স্কুলগুলির সার্বিক উন্নয়ন ঘটানো হবে। পূর্ব ভারতের প্রধান বানিজ্যকেন্দ্র রূপে বাংলাকে গড়ে তোলা হবে। প্রবীন নাগরিকদের সুরক্ষার জন্য নিরবচ্ছিন্ন বার্ধক্য ভাতার সহায়তা নিশ্চিত করা হবে। শাসনব্যবস্থাকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে আরো সাতটি নতুন জেলা গঠন সহ পৌরসভার সংখ্যা বাড়ানো হবে। এই দশটি প্রতিজ্ঞা আগামী পাঁচ বছরের সুশানের মূল ভিত্তি এবং উন্নয়নের পথচিত্র বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।