বিধানসভা ভোট (Alipurduar) ঘোষণা হওয়ার পর প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আসা শুরু হয়েছিল। আসামের ভোট শেষ হওয়ার পরেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আসতে শুরু করেছে। রবিবার আলিপুরদুয়ার জেলার সহ বিভিন্ন জেলায় আসাম থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসা শুরু করেছেন। উল্লেখ্য আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভায় ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান অনেকদিন আগেই চলে এসেছিল। রীতিমতো তারা পুলিশকে সঙ্গে নিয়ে রুট মার্চ থেকে শুরু করে বিভিন্ন এলাকায় প্রহড়া দেওয়া শুরু করেছেন। রবিবার আলিপুরদুয়ার জেলার বিভিন্ন বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে আস্তানা গেরেছেন। রবিবার আলিপুরদুয়ার জেলায় পঞ্চান্ন কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এসে পৌঁছে গেছে। আলিপুরদুয়ার জেলাতে আরো জওয়ান আসবেন এমনটাও জানা গেছে প্রশাসনিক সূত্রে।
Alipurduar: ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এসে পৌঁছালো রবিবারে
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper