শুক্রবার , এপ্রিল 17 2026
Breaking News

Alipurduar: অসুস্থ ব্যক্তিরা ভোট দিতে পারবেন বাড়িতে বসেই

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: অসুস্থ ব্যক্তিরা ভোট দিতে পারবেন বাড়িতে বসেই অসুস্থ এবং (Alipurduar) বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের বাড়িতে গিয়ে ভোট নেওয়া হবে আগামী ১৫ এবং ১৬ ই এপ্রিল আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের ১১ টি গ্রাম পঞ্চায়েতে। ইতিমধ্যেই বি এল ও দের দেওয়া তালিকা অনুযায়ী তালিকা তৈরি করে ফেলেছে ব্লক প্রশাসন। ব্লকের ১১ টি গ্রাম পঞ্চায়েতে ১৪ টি টিম বের হবে ভোট গ্রহণের জন্য। ‌ টিমে থাকবেন সরকারি আধিকারিক থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং সঙ্গে ভিডিও ক্যামেরাম্যান। দুদিনে ভোটগ্রহণ শেষ না হলে পরবর্তীতে আরেকদিন ভোট গ্রহণের জন্য বের হবে প্রশাসনিক কর্তারা এমনটাও জানা গেছে প্রশাসনিক কর্তাদের কাছ থেকে রবিবার সন্ধ্যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।