আলিপুরদুয়ার জেলার ফালাকাটার (Leopard) কাদম্বিনি চা বাগান লাগোয়া দক্ষিন পারঙ্গেরপার গ্রাম থেকে খাঁচাবন্ধী চিতাবাঘটিকে মঙ্গলবার জঙ্গলের নিরাপদ বাসস্থানে ছেড়ে দিলেন বন কর্মীরা। জানা গেছে কয়েকদিন ধরেই চিতাবাঘটি ঐ এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিলো। খবর পেয়ে বন দপ্তরের দক্ষিন জলদাপাড়া রেঞ্জের কর্মীরা এলাকায় যান ও চিতাবাঘটির উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে রবিবার রাতে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতেন। রাতেই চিতাবাঘটি ছাগল খাবার লোভে খাঁচায় বন্দী হয়। সোমবার সকালে স্থানীয়দের থেকে খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান ও খাঁচাসহ চিতাবাঘটিকে নিয়ে যান। বন দপ্তরের চিকিৎসক চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষা করে জানান এটি একটি আট বছর বয়সী স্ত্রী চিতাবাঘ। এটি সম্পূর্ণভাবে সুস্থ। চিকিৎসকের সম্মতি পাবার পর মঙ্গলবার সকালে চিতাবাঘটিকে জঙ্গলের নিরাপদ বাসস্থানে ছেড়ে দেওয়া হয়। বন দপ্তর সূত্রে জানা গেছে জঙ্গলে ছাড়ার আগে চিতাবাঘটির শরীরে একটি মাইক্রোচিপ বসিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ভবিষ্যতে চিতাবাঘটিকে শনাক্ত করা যাবে ও এর গতিবিধির উপর নজর রাখা যাবে। চিতাবাঘটি ধরা পড়ায় আতঙ্কমুক্ত হয়েছেন এলাকাবাসী।
Leopard: নিরাপদ বাসস্থানে ছাড়া হলো লোকালয় থেকে ধরা চিতাবাঘ
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper