ভোট পরবর্তী (MALDA) সময়ে জেলাজুড়ে সাধারন মানুষের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তৎপর মালদহ জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরন,শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও যে কোনো ধরনের হিংসাত্মক ঘটনা প্রতিরোধে জেলা পুলিশ ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী যৌথভাবে জেলা জুড়ে রুটমার্চ,নাকা চেকিং পরিচালনার পাশাপাশি কুইক রেস্পন্স টিম মোতায়েন করেছে। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে কোনোরকম হিংসাত্মক কার্যকলাপ বরদাস্ত করা হবেনা। এধরনের ঘটনা ঘটলে রাজনৈতিক রঙ বিচার না করেই আইন অনুসারে পদক্ষেপ গ্রহন করা হবে।
MALDA: ভোট পরবর্তী সময়ে জেলাজুড়ে শান্তি ও সাধারন মানুষের নিরাপত্তা রক্ষায় তৎপর জেলা পুলিশ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper