শুক্রবার ভারতীয় জনতা পার্টির (kolkata) প্রতিনিধি দল সরকার গঠনের জন্য রাজভবনে রাজ্যপাল আর এন রবির সঙ্গে সাক্ষাৎ করলো। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী , কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর , কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ,লকেট চট্টপাধ্যায় ,দিলীপ ঘোষ সহ অন্যান্য প্রতিনিধি মণ্ডলী । এদিন নতুন সরকার গঠনের প্রস্তাব পেশ করেন বিজেপি প্রতিনিধি দল এবং রাজ্যপাল সেই প্রস্তাব গ্রহণ করেছেন। আগামিকাল শনিবার কলকাতার ব্রিগেড ময়দানে জনসাধারণের সামনে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন এবং নতুন সরকারের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
kolkata: সরকার গঠনের জন্য রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ বিজেপি প্রতিনিধি দলের
রিপোর্ট : সুরজিৎ মালিক , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla