রবিবার , মে 10 2026
Breaking News

KOLKATA: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদী

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

KOLKATA: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীশনিবার ৯‌ই মে রবীন্দ্রজয়ন্তীর (KOLKATA) বিশেষ দিনে পশ্চিমবঙ্গ পেল নবম মুখ্যমন্ত্রী। কলকাতার ব্রিগেড ময়দানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শপথবাক্য পাঠ করান রাজ্যের রাজ্যপাল আর এন রবি।এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে‌ই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষের উদ্যেশ্যে নতজানু হয়ে প্রণাম করেন । সোনার বাংলা গড়তে যে তিনি সর্বদা বাংলার পাশে রয়েছেন সেটা বারংবার প্রমাণিত। এদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন -স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , উওর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ,আসামের প্রধানমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা , বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন , কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা , কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ রাজ্য নেতৃত্ব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।