বুধবার , মে 20 2026
Breaking News

Alipurduar: শামুকতলা ডাঙ্গী এলাকায় ট্রাক্টরের দাপাদাপি নেই পালা বদলের জেরে

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: শামুকতলা ডাঙ্গী এলাকায় ট্রাক্টরের দাপাদাপি নেই পালা বদলের জেরে রাজ্যে পালা বদলের (Alipurduar) পরেই তৃণমূলের হেভি ওয়েট নেতাদের ট্রাক্টর আর চলছে না শামুকতলা থানার ডাঙ্গী এলাকায়। ভোট গণনার আগেও শামুকতলা থানার পুলিশের সঙ্গে হাতে হাত মিলিয়ে তৃণমূলের নেতারা বালি পাথর ধাড়সী নদী থেকে তুলে বিক্রি করতেন জনতার কাছে। ‌ কোহিনুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গি এলাকায় দাপিয়ে বেড়াতেন তৃণমূলের নেতারা। সাধারণ ট্রাক্টর চালক নদী থেকে বালি পাথর তুলতে পারতেন না কয়েকজন নেতার দাপটে। ‌ তৃণমূল নেতাকে হপ্তা দেওয়ার পরেই ডাঙ্গী এলাকা থেকে বালি পাথ তুলতে পারতেন। ‌ সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের ওই এলাকায় গেলে নেতাদের বলে খবর করার কথাও তারা বলতেন। ‌ নেতার নির্দেশ ছাড়া কোন খবর করা যাবে না প্রায়শই হুমকি আসতো সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের। ‌ ভোট গণনার পরদিন থেকেই কোহিনুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গী শ্মশান ঘাট এলাকায় নদীর পাড়ে পড়ে রয়েছে বালি পাথর কিন্তু ট্রাক্টর চালকদের দেখা নেই। ‌ ভোট গণনার আগেও পুলিশকে অভিযোগ জানিও কোন কাজ হয়নি। বকলমে পুলিশকে নিয়ন্ত্রণ করত তৃণমূল নেতা। ‌ শামুকতলা থানার স্বর্গ রাজ্য ছিল কোহিনূর গ্রাম পঞ্চায়েত এলাকা। ‌ মারপিট দাঙ্গা হাঙ্গামা তোলাবাজি তে আনার শিষ্য তালিকায় নাম ছিল কোহিনুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গীর এমন কথাও শোনা গেছে শামুকতলা থানায় গিয়ে কান পাতলে।‌

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।