রবিবার , জুন 7 2026
Breaking News

Ma ahar: “মা আহার” এ ৫ টাকার মাছ ভাত খেলেন মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ 

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

Ma ahar: "মা আহার" এ ৫ টাকার মাছ ভাত খেলেন মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ গরীব মানুষের (ma ahar) পেটে প্রতিদিন অন্ন যোগান দেবার জন্য রাজ্যে বিজেপি সরকার “মা আহার ” চালু করেছে। রাজ্যজুড়ে মোট ৫০০টি ‘মা আহার’ কেন্দ্র থেকে খাবার বিতরণ করার কাজ চলছে। যেখানে “৫ টাকার বিনিময়ে মিলবে দুপুরের খাবার “।রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন মাত্র ৫ টাকার বিনিময়ে সপ্তাহে দু’দিন মাছ-ভাত, দু’দিন ডিম-ভাত এবং বাকি দিনগুলোতে নিরামিষ পুষ্টিকর খাবার দেওয়া হবে। রবিবার দুপুরে নিজের কর্মসূচিতে যাবার পথে বেহালায় পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত রাস্তার ধারে “মা আহার” দেখে গাড়ি থেকে নেমে পড়েন ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বেহালা পশ্চিম এর বিধায়ক ও রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ । সাধারণ খেটে খাওয়া মানুষের সাথে লাইন দিয়ে একসঙ্গে “মাছ ভাত ” খেলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ । এমনই মাছ ভাত অত্যন্ত প্রিয় ইন্দ্রনীল খাঁ এর। এদিন খাবার খেয়ে মন্ত্রী বলেন, খুব সুন্দর রান্না “মা আহারে “,বাড়ির রান্নার মত। এদিন “মা আহার” এ খেতে আসা সাধারণ মানুষের কথায় ,রাজ্যের মন্ত্রী রাস্তার ধারে লাইন এর মাধ্যমে সাধারণ খেতে খাওয়া মানুষের সাথে দাঁড়িয়ে ৫ টাকার মাছ ভাত খাচ্ছে ,এটাই অনেক আনন্দের বিষয়, সত্যি বাংলা পরিবর্তন হতে চলেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।