জলপাইগুড়ি জেলার (elephant) নাগরাকাটা থানার সুখানি বস্তিতে সোমবার সাত সকালে একটি বুনো দাঁতালকে ঘুরে বেড়াতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। জানা গেছে রবিবার রাতে নাগরাকাটা চাবাগান লাগোয়া চাপড়ামাড়ি জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে নাগরাকাটা চা বাগান পেরিয়ে সোজা চলে যায় নাগরাকাটা সুখানিবস্তি এলাকার ধানক্ষেতে। রাতভর ধানক্ষেতে ভোজন পর্ব সারতে সারতেই ভোর হয়ে যায়। দিনের আলো বেরিয়ে আসতেই গজরাজ হেলতে দুলতে দুলতে নাগরাকাটার সুখানিবস্তি এলাকায় ঘোরাঘুরি করতে শুরু করে। এই এলাকায় হাতির আগমন নতুন কিছু নয়। মাঝে মাঝেই হাতি হানা দেয় এই এলাকায়। তবে ধানের মরশুমে এই হানা প্রায় প্রতিদিন ঘটে বলে জানান স্থানীয়রা। সাত সকালে এলাকায় হাতিকে ঘুরে বেড়াতে দেখে প্রচুর মানুষের ভীড় জমে যায় হাতিকে দেখতে। হাতী যাতে গ্রামের ভিতরে প্রবেশ না করে সেজন্য চীৎকার চেঁচামেচি শুরু করেন উপস্থিত লোকজন। তাদের চীৎকার চেঁচামেচিতে হাতিটি ফের জঙ্গলের পথ ধরে, নাগরাকাটা চা বাগান অতিক্রম করে জলঢাকা নদী পেরিয়ে গজরাজ ফের চাপরামারি জঙ্গলে প্রবেশ করলে আতঙ্ক মুক্ত হন এলাকাবাসী।
elephant: সাত সকালে এলাকায় ঘুরে বেড়াচ্ছে হাতি ,আতঙ্কিত বাসিন্দারা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla