শিলিগুড়ি (siliguri) পুলিশ কমিশনারেটের অধীন বাগডোগরা থানার পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে বাগডোগরা থানার অন্তর্গত জংলী বাবার মন্দিরে বৃহস্পতিবার এক অভিযান চালায়। অভিযানে এক পুরুষ ও আরেক মহিলাকে আটক করে তল্লাশী চালিয়ে তাদের হেফাজত থেকে উদ্ধার হয় তিনশো নয় গ্রাম ব্রাউন সুগার। জানা গেছে ধৃতরা সম্পর্কে স্বামী স্ত্রী। নাম মহম্মদ লালবাবু (৪৬) ও মহিলার নাম রিজওয়ানা বেগম(৪০), দুজনেই উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার বাসিন্দা। তাদের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তল্লাশী, উদ্ধার, বাজেয়াপ্ত ও গ্রেপ্তারি পর্ব এন ডি পি এস আইনের নির্দেশিকা কঠোরভাবে মেনে সম্পন্ন করা হয়েছে। পুলিশ পরবর্তী পর্যায়ের তদন্ত শুরু করেছে।
siliguri: উদ্ধার তিনশো নয় গ্রাম ব্রাউন সুগার ,গ্রেপ্তার দুই
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla