বক্সার (Alipurduar) বাঘিনী BTR TF-1 যাতে কোনওভাবেই অসমের দিকে চলে যেতে না পারে, তার জন্য এবার কার্যত ঘিরে ফেলা হয়েছে চুনিয়া বিট সংলগ্ন জঙ্গল। বাঘিনিটির বর্তমান অবস্থান ঘিরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের চুনিয়া বিট অফিস সংলগ্ন জঙ্গলে মোতায়েন রয়েছেন প্রায় ৬০ জন বনকর্মী। ১৪টি দলে ভাগ হয়ে তাঁরা এলাকায় কড়া নজরদারি চালাচ্ছেন। পাশাপাশি বক্সা ব্যাঘ্র প্রকল্পের তিনটি কুনকি হাতির সঙ্গে জলদাপাড়া থেকে আনা আরও তিনটি কুনকি হাতি মোতায়েন করা হয়েছে। এছাড়াও পার্শবর্তি জঙ্গল গুলিতে মোতায়েন রয়েছে আরও ৯০ জন বনকর্মী।রবিবার দীপাবলির দিন সকলের নজর এড়িয়ে মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে ২৫ মাইল টাওয়ার সংলগ্ন প্রাকৃতিক এনক্লোজার থেকে বেরিয়ে যায় বাঘিনীটি। এরপর ধীরে ধীরে পূর্ব দিকে এগোতে থাকে সে। যাওয়ার পথে পেরিয়ে যায় বালা নদী, জয়ন্তী জনপদ এবং জয়ন্তী নদী।বনদপ্তর সূত্রে খবর, ২৫ মাইল টাওয়ার থেকে প্রায় ১৫ কিলোমিটার পূর্ব দিকে পানবাড়ি বিটের চুনিয়া টাওয়ার সংলগ্ন ঘন জঙ্গলে রয়েছে বাঘিনীটি। তার অবস্থান ঘিরেই ওই এলাকায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। বাঘিনীর গলায় লাগানো রেডিও কলারের সংকেত প্রতি এক ঘণ্টা অন্তর পরীক্ষা করছেন বনকর্মীরা। পাশাপাশি জঙ্গলে সরাসরি গিয়ে তার গতিবিধির উপরেও নজর রাখা হচ্ছে।বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, রেডিও কলারের সংকেত অনুযায়ী বাঘিনীটি এখনও আগের পথ ধরেই অসমের দিকে এগোচ্ছে। তাই তাকে ওই দিকে যেতে না দেওয়ার জন্য চুনিয়া সংলগ্ন জঙ্গলে বাড়তি বনকর্মী ও কুনকি হাতি নামানো হয়েছে। বাঘিনীর গতিবিধির উপর কড়া নজর রাখছেন বনকর্তারা।
Alipurduar: অসমের দিকে বাঘিনীর যাত্রা রুখতে বক্সায় বনকর্মীদের নজরদারি ,মোতায়েন ৬টি কুনকি হাতি
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla