কোচবিহার (CoochBehar) জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও ঘোকসাডাঙ্গা থানার পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার একটি যৌথ অভিযান চালিয়ে থানা এলাকার উনিশ বিশা চৌপথী হিমঘর লাগোয়া রাস্তায় একটি গমের বস্তা বোঝাই ট্রাক আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে গমের বস্তার আড়াল থেকে উদ্ধার হয় কার্টনে বোঝাই চব্বিশ হাজার ছশো তিরান্নব্বই বোতল নিষিদ্ধ এস্কাফ কফ সিরাপ বা কাশির সিরাপ। গ্রেপ্তার করা হয় ট্রাকের চালককে। বাজেয়াপ্ত করা হয় ট্রাক ও উদ্ধার করা কফ সিরাপ। পুলিশ সূত্রে জানানো হয় তল্লাশী, বাজেয়াপ্ত ও গ্রেপ্তারি পর্ব এন ডি পি এস আইনের নির্দেশিকা কঠোরভাবে মেনে সম্পন্ন করা হয়েছে। চালকের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে কোচবিহার আদালতে পেশ করে পুলিশ এই পাচারচক্রের সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছে।
CoochBehar: গমের বস্তার আড়ালে নিষিদ্ধ কফ সিরাপ পাচার ভেস্তে গেলো পুলিশের অভিযানে
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla