জলপাইগুড়ি (Monkey) জেলা শহর লাগোয়া পাতকাটা কলোনির বাসিন্দারা বেশ কিছুদিন ধরে বাঁদর বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন। বাসিন্দারা জানান সকাল হতেই বাঁদরেরা দলবদ্ধ হয়ে এলাকায় ঢুকে পড়ছে। বাড়ি বাড়ি হানা দিয়ে নষ্ট করছে বিভিন্ন ধরনের ফল মূলের গাছ সহ সবজি বাগান। রান্না ঘরে ঢুকে খাবার নষ্ট করছে। তাড়াতে গেলেই দাঁত মুখ খিচিয়ে তেড়ে আসছে। বাড়ির মহিলা ও শিশুদের জন্য আতঙ্কের কারন হয়ে দাঁড়িয়েছে এই বাঁদর বাহিনী। বাঁদর বাহিনীর অত্যাচার থেকে রক্ষা পেতে বন দপ্তরের হস্তক্ষেপ দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।
Monkey: শহর লাগোয়া পাতকাটা এলাকায় বাঁদরের উৎপাতে অতিষ্ঠ বাসিন্দারা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla