বুধবার (Jalpaiguri) বিকালে আচমকাই ঝোড়ো হাওয়ার সাথে ব্যপক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা। জানা গেছে শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে একাধিক বাড়ির। অনেক বাড়িতে টিনের চাল ফুটো হয়ে গিয়েছে বলে জানা গেছে। বিস্তীর্ণ এলাকা ঢেকে যায় সাদা শিলায়। ক্ষতির পরিমান খতিয়ে দেখছে স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসন।বাসিন্দারা জানান হেমন্ত কালে এরকম শিলাবৃষ্টি স্মরন কালে তারা চাক্ষুষ করেননি। এই ঋতুতে ব্যপক শিলাবৃষ্টি ক্ষতি করেছে আমন ধানের ও বিভিন্ন সবজি ফসলের। এই সময় আমন ধান কেটে খড় শুকানোর জন্য জমিতে বিছিয়ে রাখা হয়।খড় শুকানোর পর আটি বেঁধে ধান মাড়াই করার জন্য নিয়ে যাওয়া হয় বাড়িতে। এই অবস্থায় জমিতে বিছিয়ে রাখা কাটা ধান গাছ গুলির ধান শিলাবৃষ্টিতে ঝরে পড়ে যাবে বলে জানান ধানচাষীরা। ক্ষতি হবে বেগুন সহ শীতকালীন বিভিন্ন সবজি চাষের। মোট ক্ষতির পরিমান জানা যায়নি।
Jalpaiguri: শিলাবৃষ্টিতে ব্যপক ক্ষতি রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla