উত্তর পূর্ব সীমান্ত (Alipurduar) রেলের আলিপুরদুয়ার বিভাগ সূত্রে জানানো হয় মঙ্গলবার সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিট নাগাদ ডুয়ার্সের নাগরাকাটা ও চালসা স্টেশনের মাঝামাঝি এলাকায় রেল লাইন ধরে দুলকি চালে হেঁটে যাচ্ছিলো একটি বুনো হাতি। সেই সময় রেল লাইন ধরে ছুটে আসছিলো ১৫৬৬২ ডাউন কামাখ্যা রাচী এক্সপ্রেস। রেল লাইন ধরে চলতে থাকা হাতিটি নজরে আসে লোকো পাইলট বি কে ভার্মা ও সহকারী লোকো পাইলট আর বি সিং এর। তারা তৎক্ষনাৎ ট্রেনটির গতি নিয়ন্ত্রন করেন। হাতিটি রেল লাইন ছেড়ে জঙ্গলে প্রবেশ করলে চালক ও সহকারী চালক ফের ট্রেনের গতি বাড়িয়ে গন্তব্যের দিকে রওনা হয়ে যান। চালক ও সহকারী চালক এর তৎপরতায় রক্ষা পেলো বন্যপ্রান। তাদের এই তৎপরতাকে প্রশংসা করছেন সর্বস্তরের মানুষ।
Alipurduar: চালক ও সহকারী চালকের তৎপতায় রক্ষা পেলো রেল লাইনে চলে আসা একটি বুনো হাতি
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla