তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষক ও কর্মী নিয়োগে দূর্নীতি, কয়লা, পাথর,বালি, গরু পাচার, তোলাবাজি সহ বিভিন্ন দূর্নীতির প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি ‘ চোর ধরতে আওয়াজ তোলো, আগামী তেরোই সেপ্টেম্বর নবান্ন চলো ‘ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে শুক্রবার আলিপুরদুয়ার শহরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এক পদযাত্রা ও সভায় যোগ দেন রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিনের পদযাত্রা ও সভা কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছিল। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে কঠোর সমালোচনায় বিদ্ধ করেন। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলার সবকটি বিধানসভার বিধায়কগন, বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি ভূষণ মোদক, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ সহ জেলা ও ব্লক নেতৃত্ব।
Suvendu Adhikari: চোর ধরতে আওয়াজ তোলো, আগামী তেরোই সেপ্টেম্বর নবান্ন চলো কর্মসূচি সফল করার লক্ষ্যে আলিপুরদুয়ারে পদযাত্রা ও সভায় শুভেন্দু অধিকারী
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper