ভাটপাড়ার ৩০ নম্বর ওয়ার্ডের নতুমগ্রামে ফের জলাশয় ভরাটের অভিযোগ। কয়েকদিন আগে নতুমগ্রামে ভরাট হয়ে যাওয়া একটি পুকুর খনন করা হয়েছে। পুরসভা অভিযোগ পেয়েই পদক্ষেপ নিয়েছে। এবার ওই ওয়ার্ডের নতুনগ্রামের আদর্শ নার্সারির একদম শেষপ্রান্তে পুরসভার ট্রাক্টর দিয়ে জলাশয় ভরাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই ভাটপাড়া পুরসভার ট্রাক্টরে করে ময়লা-আবর্জনা এনে ওই জলাশয়ে ফেলে ভরাট করা হচ্ছে।অথচ নির্বিকার পুরসভা। যদিও তৃণমূলের ওয়ার্ড সভাপতি আশীষ সাহার দাবি, ওটা ডোবা। আগে ওই ডোবায় ময়লা ফেলা হচ্ছিল। কিন্তু ওখানে ময়লা ফেলা বন্ধ করে দেওয়া হয়েছে। ওখানে ময়লা ফেলতে স্থানীয় কাউন্সিলরকে বারংবার নিষেধ করা হয়েছে। ওয়ার্ড সভাপতি যতই ধামাচাপা দেবার চেষ্টা করুক না কেন। বৃহস্পতিবারও ট্রাক্টরে করে আবর্জনা এনে ওই জলাশয়ে ফেলা হয়েছে। তবে পুরসভার ট্রাক্টরে করে ময়লা এনে জলাশয় ভরাট নিয়ে সাংসদের প্রতিক্রিয়া, চেয়ারপার্সনের সঙ্গে কথা বলবো এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ পুকুর কিংবা জলাশয় ভরাট করা যাবে না। ভাটপাড়ার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, চেয়ারপার্সনের দৃষ্টি আকর্ষণ করা হবে। খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
Bhatpara: ভাটপাড়ার ৩০ নম্বর ওয়ার্ডের নতুমগ্রামে পুরসভার ট্রাক্টর দিয়ে জলাশয় ভরাটের অভিযোগ
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper