আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের শামুকতলা থানার অন্তর্গত হাতিপোতা জঙ্গলের ফাঁসখোওয়া এলাকায় বৃহস্পতিবার রাতে টহল দিচ্ছিলেন সশস্ত্র সীমা বলের চৌত্রিশ নম্বর ব্যাটালিয়ন এর ই কোম্পানীর জওয়ানরা। সেই সময় তাদের নজরে পড়ে জঙ্গলের একটি ঝোপের ধারে পড়ে আছে একটি বন্দুক। তারা সেটি উদ্ধার করে শামুকতলা থানায় জমা দেন। পুলিশ ও সশস্ত্র সীমা বলের অনুমান বন্দুকটি চোরা শিকারীদের। তারা হয়তো চোরা শিকারের উদ্দ্যেশ্যে বন্দুকটি নিয়ে এসেছিল। টহলদারি বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা সম্ভবত বন্দুকটি ফেলে রেখে পালিয়ে যায়। বন দপ্তরের অনুমান বন্দুকটি চোরা শিকারীদের হতে পারে আবার কাঠ মাফিয়াদেরও হতে পারে। কারণ এর আগে বন কর্মীদের উপর কাঠ মাফিয়ারা কয়েকবার হামলা চালিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে বন্দুকটি হাতে তৈরি দেশী বন্দুক।
Alipurduar: হাতিপোতা জঙ্গলে টহল দেবার সময় উদ্ধার একটি দেশী বন্দুক, চাঞ্চল্য এলাকায়
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla