হাওড়ার গোলাবাড়ি থানা অন্তর্গত গোলাবাড়ি এইচআইটি ব্রিজের কাছে পুলিশের পিজন ভ্যানের সঙ্গে সংঘর্ষ একটি প্রাইভেট কারে আহত দুই স্কুল ছাত্র-ছাত্রী। তার মধ্যে এই দুর্ঘটনায় স্কুল ছাত্রীর পায়ে অধিক চোট লাগে বলে জানা যাচ্ছে।আজকে দুপুরে হাওড়া অশোকা হোটেলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ ভ্যান উঠে পড়ে ফুটপাথে। তার আগে উল্টো দিকে থেকে আসা একটি প্রাইভেট কারে ধাক্কা মারে পুলিশের গাড়ির। ওই ধাক্কায় দুই স্কুল ছাত্র আহত হয়। স্কুল ছুটির শেষে বাড়ির ফিরছিলেন তিন স্কুল ছাত্র সহ এক ছাত্রী। তারা ফুটপাত দিয়ে যাচ্ছিলেন সেই সময় পুলিশের প্রিজন ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কারকে ধাক্কা মারলে দুর্ঘটনার মধ্যে পড়ে ওই স্কুল পড়ুয়ারা। তাদের নিয়ে যাওয়া হয় হাওড়া হাসপাতালে। হাওড়া জেলা হাসপাতালে তাঁদের চিকিৎসা করানো হয়।সেন্ট্রাল হাওড়া স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছাত্র প্রিন্স কুমার জানান তাঁরা স্কুল ছুটির পরে ফুটপাথ ধরে হেঁটে বাড়ি ফিরছিলো। আচমকাই হাওড়া মাছ বাজারের মোড়ের কাছে ব্রিজের উপরের ফুটপাতে পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে। তাঁদের মধ্যে দুজন ফুটপাতে পড়ে গিয়ে চোট পায়। তার হাত ধরে যদি তার সহপাঠী টেনে না নিতো তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো বলেই জানায় ওই স্কুল পড়ুয়া। সে ও তার এক সহপাঠী এই ঘটনায় আহত হয়েছে বলে জানায় সেন্ট্রাল হাওড়া স্কুলের নবম শ্রেণীর ছাত্র প্রিন্স কুমার।এরপরে ওই পুলিশের প্রিজন ভ্যানটিকে ব্রেকডাউন ভ্যান দিয়ে সরিয়ে দেওয়া হলে স্বাভাবিক হয় যানজট। এর ফলে দীর্ঘ সময় হাওড়া ব্রিজে ওঠার পথে লম্বা যানজট বেধে যায়। কর্তব্যরত ট্রাফিক আধিকারিকরা পুলিশের গাড়ি সরিয়ে নিয়ে যাওয়ার পরে যান চলাচল স্বাভাবিক করার কাজে লেগে যায়। আহত স্কুল পড়ুয়াদের স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের সঙ্গেও যোগাযোগ করে ঘটনার কথা জানানো হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর।
Howrah: হাওড়ায় পুলিশের পিজন ভ্যানের ধাক্কায় আহত দুই স্কুল পড়ুয়া
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla