মাত্র ২২ বছর বয়সে জীবন থেকে মুখ ফিরিয়ে নিলেন ঐন্দ্রিলা শর্মা । ক্যান্সার, মস্তিষ্কে রক্তক্ষরণ, হৃদরোগের পরপর ত্রিফলা আক্রমণ তাকে কেড়ে নিলো। লড়তে লড়তে ক্লান্ত যোদ্ধা ঐন্দ্রিলা শেষ মুহূর্ত পর্যন্ত মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে গিয়েছেন। মাটি কামড়ে পড়ে থাকার আপ্রাণ চেষ্টা বৃথা হয়ে গেছে। সব্যসাচীর সব বিশ্বাস, ভালবাসা উপেক্ষা করে অভিনেত্রী চির ঘুমের দেশে বিদায় নিলেন। স্বল্পায়ু, প্রতিভাময়ী এই অভিনেত্রীর জন্য আজ পশ্চিমবাংলা কাঁদছে। মস্তিষ্কে রক্তক্ষরণের পরেই ঐন্দ্রিলা অতল ঘুমে তলিয়ে গিয়েছিলেন। পরিবার থেকে পরিজন, আত্মীয় থেকে অনাত্মীয়— সবাই তাঁর জন্য অপেক্ষা করেছেন? ছোট পর্দার নায়িকা দেখতেও পাননি! কেবল সব্যসাচী ডাকলে তাঁর অচেতন শরীরেও প্রাণের সাড়া জাগত। ওই অবস্থাতেই তিনি তাঁর হাত ধরার চেষ্টা করতেন। শরীর বেয়ে দরদরিয়ে ঘাম ছুটত। হৃদস্পন্দন বেড়ে ১৩০-১৪০ হয়ে যেত। উত্তেজনা দেখা দিত ঐন্দ্রিলার প্রতিটি অঙ্গে। চিকিৎসার পরিভাষায় একে বলে ইন্টারনাল স্টিমুলি। সব্যসাচী তাই ফেসবুকে চরম আত্মবিশ্বাসী হয়ে লিখেছিলেন ‘জেনে রাখুন মেয়েটা লড়ে যাচ্ছে, সাথে লড়ছে একটা গোটা হাসপাতাল। নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। এর অন্যথা কিছু হবে না।’প্রকাশ্যে সোমবার প্রথম ভেঙে পড়েন ছোট পর্দার ‘সাধক বামদেব’। ফেসবুকে সবার উদ্দেশে আকুল আর্তি, ‘কোনও দিন এটা এখানে লিখব ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন। একমাত্র আপনাদের প্রার্থনা আর অলৌকিক ঘটনা ওকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে।’ সব্যসাচীর সঙ্গে সে দিনই ভেঙে পড়েছেন অভিনেতা যুগলের অসংখ্য অনুরাগী। সব্যসাচীকে ভরসা দিতে তাঁর সামাজিক পাতার মন্তব্য বিভাগে বানভাসি প্রার্থনার পোস্ট। ঐন্দ্রিলার সুস্থতা চেয়ে লাখো শুভেচ্ছা বার্তা সেখানে। প্রার্থনায় অংশ নিয়েছেন টলিউডের তারকারাও। মুম্বই থেকে ঐন্দ্রিলার জন্য প্রার্থনা জানিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি কুর্নিশ জানিয়েছেন সব্যসাচী-ঐন্দ্রিলার লড়াইকে।কিন্তু সব প্রার্থনা উপেক্ষা করে মাত্র ২২ বছর বয়সে চলে গেলেন ঐন্দ্রিলা I
Tags Aindrila Sharma
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper