আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের সলসলাবাড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি আর্থেন স্টেডিয়ামের উদ্বোধন করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার। প্রাকৃতিক পরিবেশে এই খেলার মাঠটি নির্মানে খরচ হয়েছে প্রায় দুই কোটি টাকা। প্রাকৃতিক পরিবেশে বসে দর্শকরা খেলা দেখার আনন্দ উপভোগ করবেন। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা, আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক তথা এস জে ডি এ চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী, আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পরিতোষ বর্মন, আলিপুরদুয়ার দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ দাস, আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর সহ বিশিষ্টজনেরা। আর্থেন স্টেডিয়ামের উদ্বোধন উপলক্ষে স্থানীয় দুইটি ফুটবল দলের মধ্যে আয়োজিত হয় এক প্রীতিমুলক ফুটবল ম্যাচ। আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক ডক্টর সৌরভ রুমে জানান তিনি বিধায়ক থাকার সময় সলসলাবাড়ি মডেল হাই স্কুলের মাঠটিকে প্রাকৃতিক স্টেডিয়ামে পরিণত করার কাজ শুরু হয়। আজ সে স্টেডিয়াম বাস্তবে রূপ পেয়েছে। তিনি বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়দের কাছে মাঠটির সংরক্ষনে যত্নবান হবার আবেদন রাখেন।
Alipurduar: আর্থেন স্টেডিয়ামের উদ্বোধন করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper