শুক্রবার , ফেব্রুয়ারি 6 2026
Breaking News

Alipurduar: অবৈধ মদ তৈরি ও বিক্রির বিরুদ্ধে অভিযান

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: অবৈধ মদ তৈরি ও বিক্রির বিরুদ্ধে অভিযান আলিপুরদুয়ার (Alipurduar) জেলা পুলিশের কালচিনি থানার পুলিশ ও বেঙ্গল এক্সাইজ এর কালচিনি সার্কেলের ওসি সহ কর্মীরা বৃহস্পতিবার সকালে কালচিনি ব্লকের বিভিন্ন গ্রামে অবৈধ চোলাই মদ তৈরি ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালান। অভিযানে উদ্ধার হয় সত্তর লিটার অবৈধ চোলাই মদ, দুহাজার পাঁচশো লিটার ফার্মেন্টেড ওয়াশ বা চোলাই মদ তৈরির গ্যাঁজানো উপকরণ, মদ তৈরির সরঞ্জাম,ও বাসনপত্র। উদ্ধার করা চোলাই মদ ও ফার্মেন্টেড ওয়াশ নষ্ট করে দেওয়া হয়েছে। অন্যান্য উপকরণ বাজেয়াপ্ত করা হয়েছে। তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও আবগারি দপ্তর সূত্রে জানানো হয়েছে জেলা জুড়ে মদো মাদকের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে, এই অভিযান চলবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।