জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ময়নাগুড়ির ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায় পুলিশের নাকা চেকিং চলাকালীন বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। এই ঘটনায় ময়নাগুড়ি থানার পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা দু’জনেই ময়নাগুড়ির বোলবাড়ী এলাকার বাসিন্দা।অভিযানের সময় একটি মোটরবাইকও বাজেয়াপ্ত করা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ময়নাগুড়ির বিডিও, যিনি ম্যাজিস্ট্রেট হিসেবে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেন।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
Jalpaiguri: ব্রাউন সুগারসহ গ্রেপ্তার দুই যুবক ,বাজেয়াপ্ত মোটরবাইক
রিপোর্ট : সুস্মিতা রায় , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla