মঙ্গলবার , মার্চ 3 2026
Breaking News

পানীয় জল প্রকল্পের কাজের শুভ সূচনা করলেন সভাধিপতি

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: পানীয় জল প্রকল্পের কাজের শুভ সূচনা করলেন সভাধিপতি
alipurduar-alipurduar-president-inaugurated-drinking-water-project-west-bengal-india-ei-yugআলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের রায়ডাক গ্রাম পঞ্চায়েতের কার্তিকা এলাকায় পানীয় জল প্রকল্পের কাজের শুভ সূচনা করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার। বুধবার এই প্রকল্পের শুভ সূচনা করে সভাধিপতি জানান কার্তিকা এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানে বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছলেন। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকাবাসীর পানীয় জলের সমস্যা দূর হবে। আলিপুরদুয়ার জেলা পরিষদ ও জন স্বাস্থ্য কারিগরি দপ্তরের যৌথ উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। উপস্থিত ছিলেন রায়ডাক গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুনা লাকড়া সহ এলাকার নির্বাচিত পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের সদস্যগন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।