রবিবার , মার্চ 29 2026
Breaking News

Alipurduar: আসন্ন বিধানসভা নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে কুমারগ্রাম থানা পরিদর্শনে এডিজি

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: আসন্ন বিধানসভা নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে কুমারগ্রাম থানা পরিদর্শনে এডিজিআসন্ন বিধানসভা নির্বাচনকে (Alipurduar) শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে শনিবার আলিপুরদুয়ার জেলার কুমারথানা পরিদর্শনে আসেন রাজ্য পুলিশের এডিজি কে জয়রামন। তার সাথে ছিলেন আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার অমিত কুমার শ, আলিপুরদুয়ার মহকুমা পুলিশ আধিকারিক এম পি শ্রীনিবাস। এদিন এডিজি অসম বাংলা সীমানার পাখড়িগুড়ি এস এস টি নাকা চেকিং পয়েন্ট পরিদর্শন করে সেখানে কর্তব্যরত কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেন। এরপর তিনি আসেন কুমারগ্রাম থানায়। থানার সমস্ত আধিকারিক সহ পুলিশ কর্মীদের ভারতের নির্বাচন কমিশনের ছয় দফা নির্দেশ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেন। এ বিষয়ে আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার অমিত কুমার শ জানান আসন্ন বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে এদিন এ ডি জি স্যার থানা সহ আন্তঃরাজ্য নাকা চেকিং পয়েন্ট পরিদর্শন করে সর্বস্তরের কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেন। নির্বাচনকে শান্তিপূর্ণ ও অবাধ করার লক্ষ্যে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন এ ডি জি জয় রামন স্যার। তিনি আরও জানান আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ করার লক্ষ্যে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।