আলুর প্যাকেট (Potato ) নিয়ে কালো বাজারি শুরু হয়েছে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তে। গত এক বছর আগেও আলুর প্যাকেটের দাম ছিল ১১ টাকা এখন সেই প্যাকেট কিন্তু হচ্ছে ৩৭ টাকা দিয়ে তবুও পর্যাপ্ত পরিমাণে প্যাকেট পাওয়া যাচ্ছে না। ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলায় গত কয়েক দিনের বৃষ্টিতে কৃষকদের মাথায় হাত পড়েছে আলু খেতে জল জমে যাওয়ায়। পচন ধরেছে আলুতে জলের নিচে থাকাকালীন এরপর তোলার পরেও পচন অব্যাহত আছে। গত কয়েকদিন আগেও আলুর প্যাকেট ২৫ থেকে ২৬ টাকা বিক্রি হয়েছে এখন সেই আলোর প্যাকেট ৩৭ থেকে ৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যদিও ব্যবসায়ীরা বলছেন যুদ্ধের দরুন প্যাকেট তৈরি হচ্ছে না আর এর ফলেই আলুর প্যাকেট নিয়ে কালোবাজারি শুরু হয়ে গেছে।
Potato : আলুর প্যাকেট নিয়ে কালোবাজারি চলছে
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla