বন দপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্প (Alipurduar) পূর্ব বিভাগের ভল্কা রেঞ্জের কর্মীরা রবিবার রাতে গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অসম থেকে আসা একটি ট্রাক আটক করে তল্লাশী চালান। ট্রাকটিকে বারোবিশায় সাতাশ নম্বর জাতীয় সড়কের পাশে একটি বেসরকারি রিসর্ট লাগোয়া এলাকায় আটক করা হয়। তল্লাশীতে ট্রাক থেকে উদ্ধার হয় পাঁচশো ঘন ফুট বার্মা টিক কাঠ। তল্লাশীর সময় চালক সুযোগ বুঝে পালিয়ে যায়। কাঠ সহ ট্রাকটিকে বাজেয়াপ্ত করে ভল্কা রেঞ্জ অফিসে নিয়ে আসেন বন কর্মীরা। উদ্ধার করা কাঠের মূল্য আনুমানিক পনেরো লক্ষ টাকা। বন কর্মীদের অনুমান কাঠ গুলি অসমের গৌহাটি থেকে উত্তর প্রদেশে পাচারের উদ্দ্যেশ্যে নিয়ে আসা হয়েছিলো। পলাতক চালকের উদ্দ্যেশ্যে তল্লাশী চলছে বলে জানান রেঞ্জার।
Alipurduar: বন কর্মীদের অভিযানে উদ্ধার বার্মা টিক ,বাজেয়াপ্ত ট্রাক সহ কাঠ
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper