বৃহস্পতিবার , মার্চ 5 2026
Breaking News

Alipurduar: ব্রাউন সুগার সহ গ্রেপ্তার দুই

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: ব্রাউন সুগার সহ গ্রেপ্তার দুই আলিপুরদুয়ার জেলা পুলিশের (Alipurduar)ফালাকাটা থানার পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে একটি ছয় চাকার লরী আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে গাড়ি থেকে উদ্ধার হয় পাঁচশো এক গ্রাম ব্রায়ন সুগার। গ্রেপ্তার করা হয় গাড়িতে থাকা মালদহের বাসিন্দা কামারুজ্জামান শেখ ও নয়িম শেখকে। বাজেয়াপ্ত করা হয় উদ্ধার করা ব্রাউন সুগার ও ছয় চাকার লরিটি। এন ডি পি এস আইনের নির্দেশিকা মেনে ব্রাউন সুগার উদ্ধার, লরি বাজেয়াপ্ত ও গ্রেপ্তারি পর্ব সম্পন্ন করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের বুধবার আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ পরবর্তী পর্যায়ের তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।