আলিপুরদুয়ার (Leopard) জেলার কালচিনি ব্লকের সাঁতালি চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় মঙ্গলবার রাতে বন্দী হলো একটি চিতাবাঘ। জানা গেছে কয়েকদিন ধরেই চিতাবাঘটি চা বাগান ও লাগোয়া এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিলো। চা বাগানের শ্রমিকরা প্রান হাতে নিয়ে চা বাগানে কাজ করতেন। বন দপ্তরের কর্মীরা খবর পেয়ে এলাকায় আসেন ও চিতাবাঘের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয়ে মঙ্গলবার রাতে ছাগলের টোপ দিয়ে চা বাগানে খাঁচা পাতেন। ছাগল খাবার লোভে রাতেই চিতাবাঘটি খাঁচায় বন্দী হয়। বুধবার সকালে চা বাগানের বাসিন্দারা চিতাবাঘের গর্জন শুনতে পেয়ে খাঁচার কাছে গিয়ে দেখেন চিতাবাঘটি খাঁচায় বন্দী হয়েছে। তারা ফের খবর দেন বন দপ্তরের কর্মীদের। কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে খাঁচা সহ চিতাবাঘটিকে নিয়ে যান। তারা জানান স্বাস্থ্য পরীক্ষার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। চিতাবাঘটি ধরা পড়ায় আতঙ্কমুক্ত হয়েছেন চা বাগান ও লাগোয়া এলাকার বাসিন্দারা।
Leopard: সাঁতালি চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী হলো চিতাবাঘ
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper