শুক্রবার , মার্চ 20 2026
Breaking News

Leopard: চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী চিতাবাঘ

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Leopard: চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী চিতাবাঘ আলিপুরদুয়ার (Leopard) জেলার রাজাভাত চা বাগানে বন দপ্তরের কর্মীদের পাতা খাঁচায় বন্দী হলো একটি চিতাবাঘ।জানা গেছে কয়েকদিন ধরেই চিতাবাঘটি চা বাগানে ঘাটি গেড়েছিলো। চিতাবাঘের উপস্থিতি চা শ্রমিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছিলো। আতঙ্কের মধ্যেই চা শ্রমিকরা চা বাগানে কাজ করছিলেন। চা বাগানের ম্যানেজার বিষয়টি বন দপ্তরের কর্মীদের জানান। খবর পেয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা চা বাগানে যান ও বৃহস্পতিবার রাতে চা বাগানে খাঁচা পাতেন। শুক্রবার সকালে খাঁচা বন্দী চিতাবাঘটিকে দেখতে পেয়ে চা শ্রমিকরা বন কর্মীদের খবর দেন। বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খাঁচা সহ চিতাবাঘটিকে নিয়ে যান। তারা জানান চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষা করে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।