পতঙ্গবাহিত (MALDA) গোদ বা ফাইলেরিয়া রোগ দমন ও পরিষেবায় মালদহ জেলায় সেরার শিরোপা পেলো মানিকচক গ্রামীন হাসপাতাল। মালদহ জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলা সেরার পুরস্কার তুলে দেওয়া হয় মানিকচক গ্রামীন হাসপাতালের ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে পতঙ্গবাহিত গোদ বা ফাইলেরিয়া রোগ দমন ও পরিষেবা নিয়ে কাজ করে জেলা সেরা হিসাবে ফালারিসিস সার্ভিলেন্স কেস ম্যানেজমেন্ট পুরস্কার পেয়েছে মানিকচক গ্রামীন হাসপাতাল কর্তৃপক্ষ। এই পুরস্কার পেয়ে হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্য কর্মীরা আপ্লুত। মানিকচক গ্রামীন হাসপাতালের ভারপ্রাপ্ত আধিকারিক জানান এই পুরস্কার পেয়ে হাসপাতালের সকলের দায়িত্ব আরও বেড়ে গেলো।
MALDA: পতঙ্গবাহিত গোদ রোগ দমন ও পরিষেবায় জেলা সেরা হলো মানিকচক গ্রামীন হাসপাতাল
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla