মালদহ (MALDA) জেলার মানিকচক এর মথুরাওউরে বুধবার বিকালে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে।আগুনের ভয়াবহতায় ব্যপক আতঙ্ক ছড়ায় ঘনবসতিপূর্ণ বোচাহী এলাকায়। জানা গেছে ঘন বসতি এলাকার একটি ফাঁকা স্থানে প্রচুর পুরনো প্লাস্টিক ও রাবারের দ্রব্য মজুত করে রাখা ছিলো। বুধবার বিকালে কোনোভাবে ওগুলিতে আগুন ধরে যায়। কিছুক্ষনের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয়। আগুনের ভয়াবহতায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। তারা খবর দেন মালদহ দমকল কেন্দ্রে। বাসিন্দারা জানান খবর পেয়েও দমকলের আসতে দেরী হওয়ায় বাসিন্দারাই আগুন নেভানোর কাজ শুরু করেন ও আগুন নিয়ন্ত্রনে আনেন তবে ততক্ষনে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়ে গিয়েছে বলে দাবি স্থানীয়দের।
MALDA: ঘন বসতি এলাকায় মজুত রাখা প্লাস্টিক ও রাবারে ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla