সূর্য অস্ত যেতে না (Alipurduar) যেতেই গ্রামের সরু রাস্তায় শুরু হয় ওদের দৌরাত্ম। ওদের দাপটে সাধারন মানুষের পথ চলা দুষ্কর। এই রাস্তায় সন্ধ্যার পর সাইকেল, মোটরসাইকেল বা পায়ে হেঁটে চলাচলকারীরা তাদের প্রান হাতের মুঠোয় নিয়ে চলাচল করেন। ওদের বলতে বলা হচ্ছে বালি পাথর বোঝাই ডাম্পার এর কথা। কুমারগ্রাম ব্লকের ভল্কা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের চড়াইমহল গ্রামের মাঝখান দিয়ে জেলা পরিষদের যে সরু পাকা রাস্তা আছে সেই রাস্তা ধরে বেপরোয়াভাবে চলছে ডাম্পার। ডাম্পার চলাচল এর ফলে ভেঙ্গে গিয়েছে রাস্তা, ফাটল ধরেছে একটি কালভার্টে, ফেটে গিয়েছে রাস্তার পাশের একটি শিশু শিক্ষা কেন্দ্রের ছাদ। ডাম্পার চলাচল বন্ধের দাবি জানিয়ে বৃহস্পতিবার রাতে গ্রামবাসীরা ডাম্পার আটক করে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভ রত গ্রামবাসীদের সাথে প্রথমে বচসা ও পরে হাতাহাতি শুরু হয় বালি পাথর কারবারীদের। হাতাহাতিতে এক মহিলা সহ তিনজন গ্রামবাসী আহত হন। খবর পেয়ে শনিবার দুপুরের পর চড়াইমহল গ্রামে যান কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাও। তিনি গ্রামবাসীদের সাথে কথা বলেন ও বালি পাথর কারবারিদের দ্বারা আহতদের বাড়ি যান। বিধায়ক বলেন অবৈধ বালি পাথরের কারবারিদের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে এই এলাকা দ্বিতীয় সন্দেশখালিতে পরিনত হবে। তিনি গ্রামবাসীদের পাশে থাকবেন বলে আস্বাস দেন। আসন্ন বিধানসভা অধিবেশনে তিনি বিষয়টি তুলে ধরবেন ও অবৈধ বালি পাথরের কারবারিদের দৌরাত্ম বন্ধের দাবি জানাবেন।
Alipurduar: গ্রামের রাস্তায় বালি পাথর বোঝাই ডাম্পার চলাচল বন্ধের দাবি জানানো গ্রামবাসীদের পাশে বিধায়ক
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper