মঙ্গলবার , মার্চ 3 2026
Breaking News

Alipurduar: আলিপুরদুয়ার জেলায় পুলিশের রদবদল তালিকা প্রকাশিত হলো

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: আলিপুরদুয়ার জেলায় পুলিশের রদবদল তালিকা প্রকাশিত হলো পুলিশের রদ বদলের তালিকা প্রকাশিত (Alipurduar) হলো শনিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ। ‌ অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর কনস্টেবল এবং লেডি কনস্টেবল মিলে ১৯ জনকে বদলি করা হয়েছে এমনটাই দেখা গেছে তালিকা প্রকাশিত হওয়ার পর। আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার, বীরপাড়া কালচিনি, কুমারগ্রাম, শামুকতলা থানার ১৪ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর একজন কনস্টেবল এবং চারজন লেডি কনস্টেবল বদলির তালিকা প্রকাশিত হয়েছে। ‌ উল্লেখ্য এর আগেই ২১ জন সাব-ইন্সপেক্টর এর বদলির তালিকা প্রকাশিত হয়েছিল ৩০ শে অক্টোবরে। একদিন বাদেই আবার ১৯ জনের বদলির তালিকা প্রকাশিত হলো। সূত্রের খবর আলিপুরদুয়ার জেলায় আরো পুলিশের বদলির তালিকা প্রকাশিত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।