আলিপুরদুয়ার (Alipurduar) জেলার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি নতুন বাজারের পাশ দিয়ে বয়ে যাচ্ছে মরা রায়ডাক নদী। বাজারের আবর্জনা ফেলায় ভরাট হয়ে যাচ্ছে নদীখাত, দূষিত হচ্ছে পরিবেশ এই অভিযোগ পেয়ে শনিবার কুমারগ্রামের বিডি ও পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি এদিন কামাখ্যাগুড়ি এক ও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি, বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে একটি বৈঠক করেন। নদীতে আবর্জনা না ফেলার আবেদন রাখেন। জমা আবর্জনা কিভাবে সাফাই করা যাবে সেসব বিষয়ে আলোচনার পর স্থানীয়দের নিয়ে একটি কমিটি গঠন করে দেন। নদীর আবর্জনা সাফাই এবং নদীতে যাতে কেউ আবর্জনা না ফেলে সেসমস্ত বিষয়ে তদারকি করার জন্য এই কমিটির উপর দায়িত্ব দেওয়া হয়। বিডিও জানান মরা রায়ডাক নদীতে আবর্জনা ফেলার সমস্যাটি দীর্ঘদিনের। এলাকায় ডাম্পিং গ্রাউন্ড না থাকায় এই সমস্যা আরো বেশী হয়েছে। এলাকায় যাতে একটি ডাম্পিং গ্রাউন্ড বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর ব্যবস্থা করা যায় সে বিষিয়ে ভাবনা চিন্তা চলছে।
Alipurduar: কামাখ্যাগুড়ির মরা রায়ডাক নদীর আবর্জনা সাফাই এর লক্ষ্যে পরিদর্শনে বিডিও
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper