আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভা এলাকার কুমারগ্রাম শামুকতলা প্রেস ক্লাব গৃহের দ্বারোদঘাটন হলো মঙ্গলবার সন্ধায়। আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার ফিতা কেটে প্রদীপ প্রজ্জ্বলন করে দ্বারোদঘাটন করেন। কুমারগ্রাম শামুকতলা প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজিত চক্রবর্তী জানান দুই হাজার এগারো সালে এই প্রেস ক্লাবটি স্থাপিত হয়। কিন্তু প্রেস ক্লাবের স্থায়ী কোনো কার্যালয় না থাকায় কাজের সমস্যা হচ্ছিলো। কুমারগ্রাম ব্লকের বারোবিশা বাজারে আলিপুরদুয়ার জেলা পরিষদের মার্কেট কমপ্লেক্সের দ্বিতলে একটি ঘরের জন্য সভাধিপতির নিকট আবেদন জানানো হয়। সভাধিপতি সেই আবেদনে সাড়া দিয়ে একটি ঘর প্রেস ক্লাবের কার্যালয়ের জন্য বরাদ্দ করেন। সেই ঘরের প্রয়োজনীয় কাজ করে এদিন এই ঘরে প্রেস ক্লাবের স্থায়ী কার্যালয়ের দ্বারোদঘাটন করা হয় এবং বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কুমারগ্রামের যুগ্ম বিডিও সুভাষ মন্ডল, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, বারোবিশা পুলিশ ফাঁড়ির ওসি নয়ন দাস, এলাকার বিশিষ্ট ছড়াকার ও প্রাক্তন সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য সহ এলাকার বিশিষ্টজনেরা। এদিন এলাকার সংবাদ জগতের পথিকৃৎ ও ভল্কা সমাচার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত শান্তনু লাহিড়ী কে মরণোত্তর সম্মাননা জ্ঞাপন করা সহ প্রাক্তন সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য কে প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি এবং সাংবাদিকতা বিষয়ে আলোচনা সভা।
Alipurduar: কুমারগ্রাম শামুকতলা প্রেস ক্লাব গৃহের দ্বারোদঘাটন করলেন জেলা পরিষদের সভাধিপতি
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper