বন দপ্তরের পাতা (leopard)খাঁচায় বুধবার রাতে বন্দী হলো একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। জানা গেছে কয়েকদিন ধরেই চিতাবাঘটি ঘাটি গেড়েছিলো আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের মথুরা চা বাগানে। চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করে ব্যপক আতঙ্ক ছড়ায় চা বাগানের শ্রমিকদের মধ্যে। তারা বন দপ্তরে খবর দেন। খবর পেয়ে বন কর্মীরা চা বাগানে যান ও সব কিছু পর্যবেক্ষন করে চিতাবাঘের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হন। এরপর বন কর্মীরা চিতা বাঘটিকে ধরতে চা বাগানের আউট ডিভিশন এর ষোলো নম্বর সেকশনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতেন। ছাগল খাবার লোভে রাতেই চিতাবাঘটি খাচায় প্রবেশ করে আটকা পড়ে। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা চিতাবাঘের গর্জন শুনতে পেয়ে খাঁচার ওখানে ছুটে যান ও খাঁচা বন্দী চিতাবাঘটি কে দেখে বন কর্মীদের খবর দেন। বন কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে খাঁচা সমেত চিতাবাঘটিকে নিয়ে যান। বন দপ্তর সূত্রে জানা গেছে স্বাস্থ্য পরীক্ষার পর চিতাবাঘটিকে চিলাপাতার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
Leopard: বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী হলো চিতাবাঘ, আতঙ্কমুক্ত এলাকাবাসী
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper